দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় এ তথ্য জানান তিনি।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে ইতোমধ্যে জাহাজ চলাচল শুরু হয়েছে, যার মধ্যে অনেক জাহাজেই জ্বালানি তেল বহন করা হচ্ছে।
এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে তিনি জানান, বাণিজ্যিক জাহাজগুলো বর্তমানে ‘সাউদার্ন হাইওয়ে’ বা দক্ষিণাঞ্চলীয় করিডোর ব্যবহার করে চলাচল করছে। তার ভাষ্য অনুযায়ী, জলপথের এই অংশটি সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত এবং ঝুঁকিমুক্ত রয়েছে।
এ ছাড়া জাহাজ চলাচলের জন্য আরও কিছু বিকল্প রুট রয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তবে সেসব পথের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
ওমান ও ইরানের মধ্যবর্তী এই কৌশলগত জলপথটি বিশ্বব্যাপী জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত হয়। ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমএস/